গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আস্ত একটা বাড়ি। আর তাতে চাপা পরে আহত হয় একটি শিশুকন্যা সহ বাড়ির দুই মহিলা।পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতর মথুরাপুর গ্রামের ঘটনা। মথুরাপুর গ্রামের দরিদ্র বিধবা মহিলা রঙ্গিলা সেখ তার এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাস করতেন ওই মাটির বাড়িতে। দুর্ঘটনার আগের দিন সোমবার রঙ্গিলা সেখের বাড়িতে বেড়াতে আসেন ছোট বোন ও তার শিশুকন্যা। সোমবার গভীররাতে একটার সময় হঠাৎই বাড়ির একটি অংশ হুড়মুড়িয়ে ভেঁঙে পড়ে। বাড়ি ভেঙে ওই দুই মহিলার সঙ্গে চাপা পরে ওই শিশু কন্যাটিও। তাছাড়াও বাড়ির আসবাব হাড়িকুড়ি, জামা কাপড়, থালাবাসন, চালডাল সহ সংসারের যাবতীয় জিনিস চাপা পরে নষ্ট হয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে উদ্ধার করে তাদের। জানা গেছে, রঙ্গিলা শেখ ২০ বছর আগে বিধবা হয়েছেন। জমিজমা বিষয় সম্পতি বলতে কিছু নেই তার। পরের বাড়িতে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন তিনি। একমাত্র ছেলে শুকুর শেখও প্রতিবন্ধী। সেই রকম ভাবে কোন কাজ করতে পারেনা শুকুর। পরের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনক্রমে চলে তার সংসার। বাড়ি ভেঁঙে পরায় তিনি এখন গৃহহারা। তার প্রতিবেশিদের দাবী সরকারি সাহায্য না পেলে গাছ তলায় বাস করতে হবে রঙ্গিলা শেখকে।
Tuesday, 1 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.





0 coment rios: