Tuesday, 1 September 2020

মালদা কালিয়াচকে গঙ্গার ভাঙ্গন অব্যাহত, আতঙ্কে এলাকাবাসী


 মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর বীরনগর এলাকার চিনা বাজার গ্রামে গঙ্গা ভাঙ্গন অব্যাহত। আতঙ্কে এলাকাবাসী।
এই এলাকায় ভাঙ্গন মোকাবিলার কাজ করে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। ইউপিএ ওয়ানের আমলে তৎকালীন জল সম্পদ মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশ মুন্সির উদ্যোগে ফারাক্কা ব্যারেজ এই এলাকায় কাজ শুরু করে।  সেই সময় ঠিক হয় নদীর আপস্ট্রিমে ৪০ কিলোমিটার ও ডাউনস্ট্রিমে ৮০কিলোমিটার পর্যন্ত ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কাজ করবে।  কিন্তু পরবর্তী সময়ে সিদ্ধান্ত বদল হয় কেন্দ্র সরকারের ঘোষণা হয় নদীর আপস্ট্রিমে ১২ কিলোমিটার ও ডাউনস্ট্রিমে ৬ কিলোমিটার ভাঙ্গন মোকাবিলার কাজ করে ব্যারেজ কর্তৃপক্ষ।
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ ইউপি এর সময় কংগ্রেস ঘনিষ্ঠ ঠিকাদাররা এই কাজের বরাত পায়। তারা এত দুর্নীতি করেছে যে আজকে আবার ভাঙ্গন পরিস্থিতির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। একদিকে মালদার বৈষ্ণবনগর অপরদিকে মুর্শিদাবাদের ফারাক্কা এলাকায় ভাঙ্গন হচ্ছে। 
যদিও অভিযোগ অস্বীকার করে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরী বলেন এই ভাঙনের জন্য বর্তমান এনডিএ সরকারের সিদ্ধান্তই দায়ী। তারা সঠিক ভাবে কাজ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।তৃণমূল কংগ্রেসের জেলা মুখোপাত্র শুভময় বসু বলেন,ডাউন স্ট্রিমের কাজ ফারাক্কা ব্যারেজের করার কথা। প্রতি বছর আমরা ভাঙন প্রতিরোধের কাজের দাবি জানাই। কিন্তুু অজানা কারনে কাজ হয় না। যে ভাবে ভাঙন শুরু হয়েছে অবিলম্বে কেন্দ্রীয় সরকার ভাঙন রোধের কাজ শুরু করুক।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: