গোটা দেশ যখন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে জাতীয় শোক পালন করছেন ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার লাইট পোস্টে পোস্টে মাইক বেঁধে তারপরে চলছে পুলিশ ডে পালন। উত্তর 24 পরগনার জেলাসদর বারাসাতের ডাকবাংলো তেমনই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন ডাকবাংলা মোড় সংলগ্ন অঞ্চল ইন্দ্রপ্রস্থ, দক্ষিণপাড়া ও হৃদয়পুর অঞ্চলের বাসিন্দারা। একই ছবি দেখা গেল জেলাশাসকের দপ্তরে লাগোয়া কাচারী মাঠ অঞ্চলেও। কাছারির মাঠ সংলগ্ন পুলিশ আবাসনে নাম গোপন রাখার শর্তে অভিযোগ জানালেন খোদ পুলিশ আবাসনের আবাসিকরা। তাদের অভিযোগ এত মাইক বাজে যে বনমালী পুর অঞ্চল যারা অনলাইনে পড়াশোনা করছেন বাড়িতে বসে তাদের ওষ্ঠাগত প্রাণ। তারস্বরে মাইক বাজায় ব্যাহত হচ্ছে অনলাইনের ছাত্রছাত্রীদের পড়াশোনা। দরজা-জানালা বন্ধ করে কানে হেডফোন গুঁজে শব্দ দানবের আক্রমণের থেকে রেহাই মিলছে না ছাত্র-ছাত্রীদের।খোঁজ খবর নিয়ে জানা যায় এদিন পুলিশ ডে প্রোগ্রাম মুখ্যমন্ত্রী বাতিল করেছেন সেই খবরই জানেন না কাচারী মাঠ সংলগ্ন কর্তব্যরত পুলিশ কর্মী ও ডাকবাংলো ট্রাফিক পুলিশের কর্মীরা। ঘটনাচক্রে ওই অঞ্চলে আবার জেলাশাসক জেলার পুলিশ সুপার এর মত রথী-মহারথীদের বাংলা রয়েছে। আওয়াজ তো তাদের কানে ও যাওয়া উচিত ছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সরকার ও পুলিশ এর সমন্বয়ে রক্ষা অভাবের । পুলিশ ডে যখন বাতিল হয়েছে পরিবর্তন পরিবর্তিত তারিখ 8 ই সেপ্টেম্বর হবে তাহলে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে জাতীয় শোক দিবসে তাঁরস্বরে মাইক বাজিয়ে গান বাজানো হচ্ছে কেন। তার জবাব মিলল না পুলিশের তরফ থেকে কোনো। সাধারণ বাসিন্দাদের অভিযোগ আইনের রক্ষাকর্তা পুলিশ যদি এহেন আচরণ করে তাহলে সাধারণ মানুষ কোন পথে যাবে।
Tuesday, 1 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.




0 coment rios: