পূর্ব মেদিনীপুরের ময়নায় খিদিরপুর গ্রামে তৃণমূল বিজেপির রাতভোর সংঘর্ষে মৃত এক বিজেপি নেতা। স্থানীয় বিজেপির অভিযোগ তাদের কার্যকর্তা দীপক মণ্ডল পশ্চিম মেদিনীপুরের সবং থেকে রাতে খেলা দেখে ফিরছিল দুই জেলার সীমান্তবর্তী এলাকার গ্রাম খিদিরপুরে । পেছন থেকে বোমা ছুরে মারে তৃণমূলের দুষ্কৃতীরা । তৃণমূলের স্থানীয় নেতা প্রসাদ অধিকারী ও লালু ভুঁইয়ার নেতৃত্বে এই হামলা চলে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে গুরুতর আহত বিজেপির কার্যকর্তাকে উদ্ধার করে সবং হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অভিযোগ বোমা আগ্নেয়াস্ত্র নিয়ে রাতের অন্ধকারে হামলার ছক কষেছিল বিজেপির লোকজন। দীপক তাদের মধ্যে ছিল। অসতর্কতার কারণে বোমা ফেটে নিজেই মারা যায়। আমরাও পুলিশকে অভিযোগ জানিয়েছি। পুলিশ প্রশাসন তার তদন্ত করছে। আসল ঘটনা আবশ্যই উঠে আসবে। ইতিমধ্যেই বিজেপি নেতা খুনের ঘটনায় উত্তপ্ত হতে শুরু করেছে ময়না। অবস্থা নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।


0 coment rios: