Monday, 14 September 2020

সাতসকালে পথ দুর্ঘটনা, মৃত ১

 

সাতসকালে ইঞ্জিনভ্যান এর সাথে 107 গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভ্যানচালকের।ঘটনাটি ঘটেছে হাবড়া-গৌড়বঙ্গ রোডে কইপুকুর এলাকায়। এদিন সকালে  একটি ইঞ্জিনভ্যান নিয়ে গৌড়বঙ্গ রোড ধরে বিড়া যাচ্ছিল মনিরুল মন্ডল নামে এক ইঞ্জিন ভ্যান চালক, সেই সময় উল্টো দিক থেকে আসা একটি 107 গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার, সাথে সাথেই স্থানীয়রা আহত অবস্থায় ইঞ্জিন ভ্যান চালক মনিরুল মন্ডলকে (27) হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত মনিরুলের বাড়ি বাদুড়িয়া থানার বাগজোলা এলাকায় । পেশাগত কারণে ইঞ্জিনভ্যান নিয়ে গৌড়বঙ্গ রোড ধরে বিড়া যাচ্ছিল সে । সেসময় 107 গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে চালকসহ গাড়িটি হাবড়া থানার পুলিশের হাতে তুলে দেয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: