Sunday, 13 September 2020

বারাসাতে বিজেপি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় ভীর কয়েকশো লোকের, খেলা শেষের আগেই খেলা বন্ধ করলো বারাসাত পুলিশ, গ্রেপ্তার 4

 

উত্তর 24 পরগনা বারাসাত এর 23 নম্বর ওয়ার্ডের কামাখ্যা মন্দির সংলগ্ন অভিযান খেলার মাঠে আজ বিজেপির বারাসাত পূর্ব মণ্ডল সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। সেই ফুটবল খেলা দেখতে ভিড় জমায় ফুটবলপ্রেমীরা। কয়েকশো মানুষের সমাগম হয়। সামাজিক বিধিনিষেধ উলঙ্ঘন করে কোন সামাজিক দূরত্ব বজায় না রেখেই চলছিল খেলা। জমায়েত এতটাই বেশি ছিলো বাধ্য হয়ে ময়দানে নামতে হয় বারাসাত পুলিশ প্রশাসনকে। খেলা শেষ হওয়ার আগেই পুলিশ এসে খেলা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত টসের মাধ্যমে নির্ধারিত হয় প্রতিযোগিতার বিজয়ী। ফুটবল ময়দান থেকে গ্রেপ্তার হয় আয়োজক বিজেপির চার কর্মী। ফুটবল অনুষ্ঠানে উপস্থিত থেকে বারাসাতে জেলা পুলিশ সুপার কে দেখে নেওয়ার হুমকি দিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: