হকার উচ্ছেদের অভিযোগে উত্তাল হয়ে উঠল বারাসাত রেল স্টেশনে আরপিএফ থানা চত্বর। শুক্রবার সকাল থেকেই শিয়ালদহ হাসনাবাদ শাখার হৃদয়পুর রেল স্টেশন চত্বরে আরপিএফ জওয়ানরা জোর করে প্ল্যাটফর্মের হকারদের দোকান বন্ধ করে দেয় এবং অন্যায় ভাবে পাঁচজন হকারকে গ্রেফতার করে নিয়ে আসে। অনেক অনুনয় বিনয় করেও প্ল্যাটফর্মের হকারদের ছাড়া হয়নি। এর পরেই হৃদয়পুর স্টেশন এর হকাররা সম্মিলিতভাবে মিছিল করে এসে বারাসাত আরপিএফ থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। হকারদের দাবি কেন্দ্রীয় সরকারের নতুন রেল নীতি অনুযায়ী আরপিএফ ও জি আর পি দের নির্দেশিকা অনুযায়ী দৈনিক পাঁচটি করে মামলা দিতে হবে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট থানা গুলিকে। সেই মতই নিয়মিত অভিযান চালাচ্ছে আরপিএফ ও জিআরপি থানার পুলিশ।
হকারদের অভিযোগ এভাবে দৈনিক মিথ্যা মামলায় জেল খাটছে বহু হকার। করোনা পরিস্থিতি ও ও লকডাউন এর কারণে গত 7 মাস ধরে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকায় রেল নির্ভর হকারদের ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণ বন্ধ। রুটি রুজির টানে কেউ কেউ পেশা ও বদল করেছে। কিন্তু যাদের বিকল্প রুটি রুজির ব্যবস্থা হয়নি তারাই এই স্টেশনগুলির দোকানে বসে আছে। ফের লোকাল ট্রেন চালু হলে আবার দুটো টাকার মুখ চোখে দেখবেন হকাররা। কিন্তু সেই আশায়ও জল ঢালছে আরপিএফ জওয়ানরা।

0 coment rios: