Friday, 25 September 2020

প্রতারণার ফাঁদে বৃদ্ধ সন্ন্যাসী, হারালেন প্রায় 36 লক্ষ টাকা

 

প্রতারনার ফাঁদে পড়ে প্রায় ৩৬ লক্ষ টাকা হারালেন ৮৭ বছরের এক বৃদ্ধ সন্ন্যাসী। তার অভিযোগের ভিত্তিতে নবদ্বীপ থানার পুলিশ সুব্রত মন্ডল নামে এক প্রতারককে গ্রেফতার করে নবদ্বীপ আদালতে তুললে বিচারক অভিযুক্তকে  সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ।নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৮৭ বছরের বৃদ্ধ সন্ন্যাসী শ্রীনিবাস দাস গোস্বামী জানান রাধা গোবিন্দের মন্দির করবেন বলে আসামের পৈতৃক কিছু সম্পত্তি এবং মহেশগঞ্জের কিছু সম্পত্তি বিক্রি করে সেই টাকা নবদ্বীপ ব্লকের মাজদিয়া চর ব্রহ্মনগর গ্রামের মাজদিয়া গ্রাম উন্নয়ন সমিতি নামে একটি সংস্থার কর্ণধার সুব্রত মন্ডল নামে এক ব্যক্তির কাছে রাখেন
তিনি বলেন ওই সমিতিতে তিনি দু জায়গার সম্পত্তি বিক্রি করে মোট ৩৬ লক্ষ টাকা রেখে ছিলেন। তিনি জানান এম আই এস করেছিলাম ওই টাকার বিনিময়ে মাসে ৬১ হাজার টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে বলে জানায় সুব্রত মন্ডল। তিনি বলেন ২০১৭ সালে আমি টাকা রাখার পর থেকে কখনো এক সঙ্গে এত টাকা দেওয়া হয় নি। বৃদ্ধ সন্ন্যাসী শ্রীনিবাস দাস গোস্বামী বলেন আমি বহরমপুরে বি,কম পাশ করার পর আমার শিক্ষা শেষ করে ধর্মের দিকে চলে আসি। দু'জায়গায় পৈত্রিক জমি বিক্রি করে ভেবেছিলাম এখানে রাধাগোবিন্দের মন্দির করে শেষ জীবনটা কাটিয়ে দেবো। কিন্তু তখন আমি বুঝে উঠতে পারিনি পরে বুঝলাম এটি একটি প্রাইভেট সংস্থা। তিনি বলেন এতগুলো টাকা এম,আই,এস মাধ্যমে যা ইন্টারেস্ট পাব।
তাতে আমার মন্দিরের উৎসব এবং ঠাকুরের সেবা পুজো করে চলে যাবে। একটা সময় পর সেই টাকার বিনিময়ে আমি রাধা মাধবের মন্দির করব। কিন্তু পরবর্তীকালে বুঝতে পারলাম আমার ভুল হয়েছে। এরপর নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করি। নবদ্বীপ থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত মাজদিয়া গ্রাম উন্নয়ন সমিতির সুব্রত মন্ডলকে আদালতে তোলা হলে অভিযুক্তের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: