Friday, 11 September 2020

শিয়ালের কামড়ে আতঙ্কে চারটি গ্রামের গ্রামবাসিরা, হাসপাতালে ভর্তি ১৫ জন

 

শিয়ালের আতঙ্কে ঘুম কেড়েছে চারটি গ্রামের গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার হাড়োয়া ব্লকের পিয়ারা, আদমপুর, আটঘরা, ও ভিঘের‌আটি গ্রামে। দিনে রাত্রে অতর্কিতে শিয়ালের হামলায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী রা।কখনো বাড়ির বারান্দায় বসে থাকা মহিলাকে অতর্কিতে কামড়াচ্ছে শিয়াল আবার কখনো গ্রামের রাস্তায় বেরোলে আক্রমণ করছে শিয়াল। ইতিমধ্যে গত তিন দিনের মধ্যে মহিলা ও বয়স্ক মিলে মোট 30 জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে 15 জন হাড়োয়া ব্লক হাসপাতালে ভর্তি আছেন। তাদেরকে শিয়ালের প্রতিশোধ ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে এই চারটি গ্রামের মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ। এমনকি বাজার করতে বেরলে ভয় পাচ্ছে গ্রামের মানুষ। পাশাপাশি নিজেদের ছেলেমেয়েদের গৃহশিক্ষকের কাছে পড়তে যেতে দিতে পারচ্ছেননা, ঘর বন্দী করে রাখতে হচ্ছে শিশুদের। সব মিলিয়ে দিনের বেলায় শিয়ালের তান্ডব  একটু কম হলেও দিনের শেষে সন্ধ্যা নামতেই তান্ডব বেড়ে যাচ্ছে শিয়ালের, আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে বনদপ্তর কে খবর দেওয়া হয়েছে হাড়োয়া পঞ্চায়েত এর পক্ষ থেকে ।সব মিলিয়ে শিয়ালের আতঙ্কে দিন কাটাচ্ছে এই চারটি গ্রামের কয়েকশো পরিবার।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: