সল্টলেকের বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনের বাইপাসের ধারে পড়ে থাকা করোনা আক্রান্ত মধ্যমগ্রাম নিবাসী যুবকের করোনা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করলেন বিধান নগরে বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু।পরিবার সূত্রে জানা যায় গত ৮ই সেপ্টেম্বর ওই যুবকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপর নিজে থেকেই বেলেঘাটা আইডি হাসপাতাল ও পরে নীলরতন সরকারি হাসপাতালে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। নিরুপায় হয়ে পরিবারের লোকজনের কথা ভেবে এই কথা কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে। এই কয়দিন ধরে ওই যুবক সল্টলেকে বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে দিন কাটাতো। আজ সকালে পরিবারের লোক কে ফোন করে জানায় যে তার শরীরের অবস্থা খুব খারাপ। তড়িঘড়ি পরিবারের লোকজন এসে দেখে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনের নিচে বাইপাসের ধারে রাস্তার উপর পড়ে রয়েছে ওই যুবক। এরপর তারা বিধায়ক সুজিত বসুর সাথে যোগাযোগ করলে, তৎক্ষণাৎ বিধায়ক বিধান নগরের ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত কে ঘটনাটি জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। এরপরে ওই করোনা আক্রান্ত যুবককে করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।পরিবারের লোকজনের অভিযোগ, সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে করোনা রোগীদের সব রকম সুযোগ-সুবিধা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আমাদের প্রয়োজনে হাসপাতাল পুলিশ কেউই সাহায্যর জন্য এগিয়ে আসেনি। বিধায়ক সুজিত বোস এইভাবে সাহায্যের হাত এগিয়ে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছে পরিবারের লোকজন
Friday, 11 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.



0 coment rios: