সিপিএমের রক্তদান শিবিরে তৃণমূলের হামলা। আজ দুপুরে হাওড়া ডোমজুড় বাঁকড়া কবর পারায় সিপিএমের পার্টি অফিস রক্তদান শিবির চলাকালীন তৃণমূল কর্মীরা কার্যত তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া আউটপোস্ট ও ডোমজুড় থানা পুলিশ। যদিও হামলার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। ফের কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কবর পাড়া এলাকায় সিপিএমের পার্টি অফিসের সামনে একটি রক্তদান শিবির চলছিল। কিন্তু অভিযোগ, বেলা বাড়ার পরই হঠাৎ স্থানীয় তৃণমুল সদস্যের নেতৃত্বাধীন প্রায় 15 জনের একটি দুষ্কৃতী বাহিনী অতর্কিতে হামলা চালায় রক্তদান শিবির এর উপরে। বেশ কয়েকটি বাইক চেয়ার-টেবিলসহ রক্ত নেওয়ার নানান রকম সরঞ্জাম ভাঙচুর করে ওই দুষ্কৃতীরা। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি বোমা। এই ঘটনায় সিপিএমের হাওড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মোহন্ত চট্টোপাধ্যায়ের অভিযোগ, লাল ঝাণ্ডার কর্মসূচি এবং তাতে মানুষের অংশগ্রহণ তৃণমূল নিতে পারছে না। তাই কর্মসূচি রুখতে এই ধরনের হামলা। সম্পূর্ণ পরিকল্পনামাফিক শাসক দলের তরফে এই হামলা চালানো হয়।
অন্যদিকে, স্থানীয় দু'নম্বর বাকরা পঞ্চায়েতের উপপ্রধান মেহের আলীর বক্তব্য, সিপিএমের রক্তদান কর্মসূচি থেকে উস্কানি মূলক বক্তৃতা দেওয়া হচ্ছিল। এখানে সেই বক্তব্যের বিরোধিতা স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে গিয়ে এই হামলা চালায়। সঙ্গে তৃণমূলের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনভাবেই যোগাযোগ নেই।



0 coment rios: