Saturday, 5 September 2020

ফের রেশন দুর্নীতির অভিযোগ, ঘটনাস্থলে জেলা খাদ্য কর্মাধ্যক্ষ

 ফের রেশন দুর্নীতির অভিযোগ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর  জেলার কোলাঘাট থানার মেছেদাতে অভিযোগ তপন রেরা নামে ঐ রেশন ডিলার আজ রেশনের চাল সাধারণ মানুষের কাছে বন্টন করার সময় দেখতে পান ঐ চাল খুব নিম্নমানের এবং চালের মধ্যে রয়েছে মৃত আরশোলার বৃষ্টা, সিমেন্টের গুডো, এবং অজস্র চালের পোকা তাই দেখে রেশন গ্রাহকেরা বিক্ষোভ দেখান এবং জেলা খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খানকে ফোন মারফৎ খবর দেন।
খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খান ফোনে অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন এবং পুরো ব্যাপারটা খতিয়ে দেখেন।রেশন ডিলার খাদ্য কর্মাধ্যক্ষের কছে অভিযোগ করেন  আজ সকালে রাইস গোড়াউন থেকে যে ৪৮ বস্তা চাল এসেছে ঐ সমস্ত চাল অত্যন্ত নিম্নমানের।
এরপর খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খান ঐ রাইস মিলের মালিকে ফোন করেন এবং অবিলম্বে সমস্ত নিম্ন মানের চাল ঐ ডিলারের কাছ থেকে নিয়ে গেয়ে নতুন চাল পাঠানোর নির্দেশ দেন । এবং ভবিষ্যতে আর যেন এই ধরনের ভুল না করেন তার জন্য ঐ রেশন ডিলার ও রাইস মিলের মালিকে সাবধান করেন এবং ভবিষ্যতে এই ভুল হলে তিনি কঠোরতম ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন ঐ রেশন ডিলার ও রাইস মিলের মালিকে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: