Saturday, 19 September 2020

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতী গ্রেফতার


  ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে একদল দুষ্কৃতী গোপন সুত্রে সেই খবর পেয়ে গভীর রাতে গড়িয়ার বালিয়া মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ চার ডাকাতকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি কার্তুজ সহ দেশী পিস্তল ও ধারালো অস্ত্র ৷ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মির্জা মির কাশিম ৷ এই ঘটনায় ধৄতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাদেরকে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷ আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ কি কারণে একসাথে তারা গভীর রাতে অস্ত্র সহ একজোট হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে। 

সম্প্রতি একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটায় ভিডিও কনফারেন্সে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভিডিও কনফারেন্সিং করে পুলিশকে নির্দেশ দেন পুরনো সোর্সকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের দমন করতে। সেইমতো ময়দানে নামে বারুইপুর জেলা পুলিশ। দিবারাত্র শুরু হয় নিয়মিত পুলিশি টহল । হাতেনাতে সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: