সুন্দরবনের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত এক মৎস্যজীবী। আজ শুক্রবার ভোরবেলা বসিরহাট মহকুমার হেমনগর কোস্টাল থানার কুমিরমারি গ্রামের ঘটনা । নিহত বছর পঁয়ত্রিশের মনিরুল গাজীর বাড়ি হিঙ্গলগঞ্জ পার ঘুনটি গ্রামে। পেশায় মনিরুল গাজী সহ গোটা পরিবার মৎস্যজীবী। আজ ভোরে কাঁকড়া ধরতে রায়মঙ্গল নদী দিয়ে কুমিরমারি জঙ্গলে ঢোকে । সেখানেই বাঘ ওত পেতে বসেছিল শিকার ধরার জন্য। সেই সময় বাঘটি ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবি মনিরুল কে জঙ্গলে টেনে নিয়ে যায়। রয়েল বেঙ্গল টাইগার এর সঙ্গে মনিরুলের ধস্তাধস্তি হলে ও শেষ রক্ষা হয় না। মৃত্যু হয় ওই মৎস্যজীবীর।
এই ঘটনার জেরে বাকিরা আতঙ্কিত হয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গ্রামে ফিরে এসে খবর দেয়। হেম্নগর কোস্টাল থানার পুলিশ আধিকারিক মলয় মন্ডল এর নেতৃত্বে সঙ্গে আরো বনদপ্তর এর লোকজন গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অবৈধভাবে ভাবে জঙ্গলে ঢুকেছিল না ,জঙ্গলে কাঁকড়া ধরার কোন সরকারি নথিপত্র আছে,সেটাও খতিয়ে দেখছে বনদপ্তরের হেমনগর কোস্টাল থানার পুলিশ। মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে মৎস্যজীবী গ্রামে ।



0 coment rios: