বিধান নগর দক্ষিণ থানা অন্তর্গত ছয়নাভী এলাকার রাস্তার পাশ থেকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।শরীরে একাধিক জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে।তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে।তবে এই ব্যক্তি কি ভাবে এখানে এলো।কেউ কি কুপিয়ে এখানে ফেলে গেছে নাকি এখানেই তাকে কোপানো হয়েছে নাকি কোনো গাড়ি দুর্ঘটনা ঘটেছে তার সাথে।সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ হাসপাতালে গিয়ে তার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ থানার পুলিশ।তদন্তের স্বার্থে গোটা জায়গা ঘিরে রাখা হয়েছে।



0 coment rios: