Monday, 28 September 2020

শান্তিনিকেতনে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার 4 বাংলাদেশী

 

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে প্রচুর অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার ৪ বাংলাদেশি দুষ্কৃতী।তাদের সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরো দুই ভারতীয় নাগরিককে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অদূরে তালতোর গ্রাম থেকে এই চার বাংলাদেশি নাগরিক সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা পুলিশ। ধৃতদের কাছে মিলেছে প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক। পুলিশের দাবি ভোটের আগে এলাকা অশান্ত করতে বীরভূম জেলার কোনও বড় নেতাকে খুনের ছক ছিল তাদের। 
ধৃতদের কাছ থেকে যে রকম অস্ত্র মিলেছে, তাতে পুলিশের সন্দেহ, বড় ধরনের হামলা চালানোর ক্ষমতা ছিল ওই দুষ্কৃতীদের। পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর জেলের এক বন্দি ওই জেলার এক বড় নেতাকে খুনের জন্য ওই সুপারি দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে তাদের সেই ছক ভেস্তে যায়। ওই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে নানুর ও লাভপুরে আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।  তবে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, মামলার গুরুত্ব বুঝে তদন্তভার এসটিএফের হাতে তুলে দেওয়া হতে পারে। ধৃত বাংলাদেশী নাগরিকদের পরিচয় জানতে চায়নি পুলিশ, ধৃতদের আজ বোলপুর আদালতে তোলা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: