এনআইএর হাতে মুর্শিদাবাদের ডোমকল থেকে আল-কায়দা জঙ্গী যোগে গ্রেপ্তার হওয়া ৬ জঙ্গির ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ড পাওয়ার পর রবিবার সকাল থেকেই পৃথক পৃথক ভাবে ম্যারাথন জেরার মধ্যে দিয়ে একের পর এক ডোমকল এর সাথে যুক্ত জঙ্গী নেটওয়ার্কের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারী দলের হাতে । শুরুতেই রাণীনগরের বাসিন্দা জঙ্গী আবু সুফিয়ান মোল্লা এনআই এর অভিযান টের পেয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। বিপদ সংকেত জানান দিতে কয়েকটি বিশেষ নাম্বারে সে ফোন করে। কাদের ফোন করেছিল ওই জঙ্গি তা উদ্ধার হওয়া মোবাইল থেকে খতিয়ে দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ তদন্তকারী অফিসার দের। আবু সুফিয়ানের বাড়ি থেকে উদ্ধার গোপন সুরঙ্গ ও গুপ্ত ঘরের খবর জানা জানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। জানা যায় ঐ সুরঙ্গ ও গুপ্ত ঘরের মধ্যেই আগ্নেয় অস্ত্র ও বিস্ফোরক মজুদ রাখার পরিকল্পনা করা হচ্ছিল। কোন প্রমাণ যাতে না থাকে এবং এলাকার মানুষ যাতে টের না পায় তাই সাবধানতা অবলম্বন করতে বাইরের থেকে মিস্ত্রিকে কাজে না লাগিয়ে নিজেই ইট সিমেন্ট দিয়ে ওই প্রকোষ্ঠ বানায় আবু সুফিয়ান। এমন হাড় হিম করা তথ্য উঠে আসার পরই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।সামনে শারদীয় উৎসবের মুখে কলকাতা সহ বিভিন্ন জায়গায় নাশকতার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই জানা যায়। পাশাপাশি, ডোমকল বসন্তপুর কলেজের কম্পিউটার সাইন্স এর দ্বিতীয় বছরের ছাত্র ধৃত জঙ্গী নাজমুস শাকিবের মোবাইল ফোনে মিলেছে কাশ্মীরের কয়েকজনের নম্বর।কী উদ্দেশ্যে এদের সঙ্গে যোগাযোগ রাখত কম্পিউটার সায়েন্সের ওই ছাত্র তাও খতিয়ে দেখা হচ্ছে। এনআইএ ছাড়াও ধৃত জঙ্গিদের জেরা চালাচ্ছে বেঙ্গল এসটিএফ।মুর্শিদাবাদে এনআইএ-র হাতে গ্রেফতার ৬ সন্দেহভাজন জঙ্গি ও কেরল থেকে গ্রেফতার মুর্শিদাবাদের বাসিন্দা আরও তিন সন্দেহভাজন। ধৃতদের দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে নাশকতার ছক ছিল বলে এনআইএ সূত্রে দাবি। সেইমতো শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিনগরের মধ্যপাড়া থেকে প্রথমে পাকড়াও করা হয় আবু সুফিয়ানকে। এনআইএ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া তিনটি মোবাইল ফোন ছাড়াও ডিটোনেটরে ব্যবহার করা হয় এমন ৬ ভোল্টের বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, ধাতব বর্ম, ২সকেট বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও ।পরে ডোমকলের জয়রামপুর থেকে গ্রেফতার করা হয় লিউ ইয়ান আহমেদকে। সূত্রের দাবি, তাঁর ঘর থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট।
মুর্শিদাবাদের ডোমকলে আল-কায়েদা জঙ্গির বাড়ির তলায় মিলল গোপন সুরঙ্গ ও ঘরের হদিশ
মুর্শিদাবাদের ডোমকলে আল-কায়েদা জঙ্গী সংগঠনের গ্রেফতার হওয়ার সদস্যের বাড়ির তলা থেকে মিললো গোপন সুড়ঙ্গ ও গুপ্ত ঘরের হদিশ। জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্য বলে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হওয়া সুফিয়ান মোল্লার বাড়ি থেকে এই সুড়ঙ্গের হদিস পাওয়া ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজ্য জুড়ে।প্রসঙ্গত ওই জঙ্গিকে গ্রেপ্তারের পর আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডে নিয়ে নিউ টাউনে এন আই এর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে জেরা করার পরই এই গোপন সুড়ঙ্গের হদিস পায় এনআইএ।প্রসঙ্গত এই সুড়ঙ্গের মধ্যেই আগ্নেয়াস্ত্র বিস্ফোরক মজুদ রাখার পরিকল্পনা করা হয়েছিল বলেই প্রাথমিকভাবে তদন্তে উঠে আসে।ডোমকলে গ্রেফতার করা বাকী আল-কায়েদা জঙ্গী সদস্যদের জেরা করে একাধিক ভয়ঙ্কর তথ্য উঠে আসে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে।



0 coment rios: