মদ্যপ অবস্থায় মহিলা পেয়িং গেস্টদের ঘরে ঢোকার চেষ্টা, বাধা দিতে গেলে পরিচারক দেবাশীষ রায়কে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের গ্রাউন্ড ফ্লোরে থাকা পীযুষ প্রাসাদের বিরুদ্ধে।আজ সকালে অভিযুক্তকে পুলিশ ধরতে এলে গেট বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকে অভিযুক্ত। বারবার করে গেট খোলার কথা বললেও প্রথমে গেট খুলতে চাায়না অভিযুক্ত পীযুষ প্রসাদ। বাড়ির বাইরে অপেক্ষা করে পুলিশ প্রশাসন। এই ঘটনাটি ঘটেছে সল্টলেকের এফ ই ব্লকের ২৩ নম্বর বাড়ির। গতকাল গভীর রাতে বাড়ির গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা পীযুষ প্রসাদ দুতলায় মদ্যপ অবস্থায় পেয়িং গেস্টদের ঘরে ঢোকার চেষ্টা করে। আতঙ্কিত হয়েে পড়ে পেয়িং গেস্ট তরুণীরা। তারা অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছে। অভিযুক্তকে বাড়ির বাইরে বেরোনোর জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। অবশেষে অভিযুক্ত পীযুষ প্রসাদ বাড়ি থেকে বের হয়। তাকে আটক করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।



0 coment rios: