উত্তর 24 পরগনার বারাকপুরের মোহনপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। স্থানীয় তৃণমূল কর্মী সত্যজিৎ নট্ট এর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার নিজের গাড়িতে গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুনে যথেষ্টই ক্ষতিগ্রস্ত ভষ্মিভূত গাড়িটি। অভিযোগের তীর তৃনমূলের দিকেই। মোহনপুর পঞ্চায়েত উপ প্রধান নির্মল কর এর দলবলের বিরুদ্ধে।সত্যজিৎ বাবুর আরও অভিযোগ কয়েকদিন আগেও তার বাড়িতে বোমা ছোঁড়া হয়েছিল। অপরদিকে উপপ্রধান নির্মল কর এর বক্তব্য সত্যজিৎ নিজেকে তৃণমূল কর্মী দাবি করলেও ও দলের কেউ নয়। দুষ্কৃতীদের সঙ্গে ওর যোগাযোগ।রাতের অন্ধকারে নিজের সমাজবিরোধী কাজকর্মগুলো করে । এই সত্যজিৎ এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। সিসিটিভি ফুটেজ এ বাড়িতে আগুন লাগানোর ছবি পরিস্কার।
Wednesday, 16 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.




0 coment rios: