Wednesday, 16 September 2020

দত্তপুকুর হত্যাকাণ্ডের 12 ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত সহ গ্রেফতার 3

 

দত্তপুকুর বোরো নারায়ণ পুর  এলাকায় হত্যাকাণ্ডের 12 ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩ অভিযুক্ত , জানালো বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত গতকাল সকালে দত্তপুকুর থানার অন্তর্গত গরু নারায়নপুর এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গলায় ক্ষতচিহ্ন ছিল। গতকাল সকাল বেলায় 100 দিনের কাজের প্রকল্পে কর্মীরা ওই এলাকায় কাজ করতে আসলে, নর্দমার পাশে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে।
এর পরেই অস্বাভাবিক হত্যা মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে। 12 ঘণ্টার মধ্যেই হত্যাকারী গৌতম দে সহ মোট তিনজনকে  গ্রেপ্তার করে পুলিশ।  জেরায়  হত্যার কথা স্বীকার করে অভিযুক্ত গৌতম দে।  আজ বারাসাতের জেলা পুলিশ দপ্তরে সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন বারাসাতের জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্তের সাথে মৃত ব্যক্তির বউয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই হত্যা। এমনকি মৃত ব্যক্তির ছেলেও এই হত্যাকাণ্ডে জড়িত বলে জানান।  আগামী তদন্তের জন্য এদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: