Monday, 14 September 2020

কেন্দ্র সরকারের নির্দেশিকা জারি, পেঁয়াজ রফতানি বন্ধ, সীমান্তে দাঁড়িয়ে ৩০০ ট্রাক

 

কেন্দ্র সরকারের 24 ঘণ্টার নোটিশে বাংলাদেশে পেঁয়াজ  রপ্তানি বন্ধ ।সমস্যায় পড়েছে ট্রাকচালক থেকে ব্যবসায়ীরা।বসিরহাট ভারত-বাংলাদেশ ঘোড়াডাঙ্গা সীমান্তে ইতিমধ্যে প্রায় ৩০০ গাড়ি পিয়াজের ট্রাক দাঁড়িয়ে আছে ।তাতে মজুদ রয়েছে প্রায় আট হাজার টন পিঁয়াজ ।যার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।  নাসিক সহ বিভিন্ন রাজ্য থেকে আসা এই পেঁয়াজের গাড়িগুলো সীমান্তে আটকে পড়েছে ,না পাচ্ছে রাজ্যেফিরে যেতে, না পাচ্ছে বাংলাদেশের রপ্তানি করতে। দুইয়ের যাঁতাকলে পড়েছে ট্রাক চালক থেকে খালাসী ও ব্যবসায়ীরা।
 ভিন রাজ্য থেকে আশা চালক খালেক সেখ ও আজম খান বলেন  আকাশের বৃষ্টি ও সূর্যের আলোয় পিয়াজে পচন ও পোকা ধরেছে, সব মিলিয়ে যত সময় যাচ্ছে ততই ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।চার দিন আগে আসা  ট্রাক চালক পাশাপাশি বলেন আমাদের কাছে টাকা পয়সা শেষ হয়ে গেছে কিছুই করে খেতে পারছি না। যদি রপ্তানি না হয় তাহলে আমাদের ক্ষতি তো হবে রাজ্যে ফিরে যেতে পারবো না।
কেন্দ্র সরকারের হঠকারিতা সিদ্ধান্তে ভিন রাজ্য থেকে আসা ৩০০ ট্রাকের চালক ও খালাসী প্রায় ৬০০ জন প্রবল বিরোধিতা করেছেন।তারা বলছেন যখন খুশি তখন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী মহল থেকে শ্রমিক সংগঠন। একদিকে করোনা আবাহ লকডাউন এর জন্য ব্যবসা ঠিকমত হচ্ছে না। তারপরে একতরফা সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সকল মানুষ। ঘোজাডাঙ্গা সীমান্তের ব্যবসায়ী মিহির ঘোষ বলেন হঠাৎ কেন্দ্র সরকারের গতকাল ১৪ সোমবার সেপ্টেম্বর পিয়াজের রপ্তানির  নির্দেশিকা জারি হওয়ায়। ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ী থেকে ট্রাকচালক ও সীমান্ত বাণিজ্য প্রভাব পড়েছে।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: