172 দিন পর চালু হলো অন্ডাল বিমানবন্দর
মার্চ মাসে করোনার প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য বিমানবন্দরের মত বিমান চলা বন্ধ ছিল পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর । আজ সোমবার ঠিক ১৭২ দিন বা প্রায় ৬ মাস পরে দূর্গাপুর- মুম্বাই ও দূর্গাপুর-চেন্নাইের মধ্যে বিমান সেবার মধ্যে দিয়ে আবার চালু হল বিমান বন্দর। এদিন বিমান বন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা জানান, আপাততঃ সপ্তাহে তিনদিনের জন্য বিমান উড়বে। সোমবার , বুধবার ও শুক্রবার চলবে বিমান। একইভাবে চেন্নাই থেকে বিমান দূর্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে দুপুুর 2 টা 05 মিনিটে। দূর্গাপুরে তা পৌঁছাবে বিকেল 4 টা 30 মিনিট নাগাদ। ঐ একই বিমান দূর্গাপুর থেকে ছাড়বে বিকেল 5 টা 10 মিনিটে। চেন্নাই পৌঁছাবে 7 টা 35 মিনিট নাগাদ।দূর্গাপুর- মুম্বাই বিমান দূর্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে সকাল 11 টা 10 মিনিটে। দূর্গাপুরে তা পৌঁছাবে দুপুর 1 টা 55 মিনিট নাগাদ। ঐ একই বিমান দূর্গাপুর থেকে ছাড়বে দুপুর 2 টা 55 মিনিটে। মুম্বাই পৌঁছাবে 5 টা 20 মিনিট নাগাদ।বিমান পরিবহণ মন্ত্রকের যাবতীয় নির্দেশিকা মেনে নির্দিষ্ট করে দেওয়া স্বাস্থ্য বিধি মাথায় রেখেই উড়বে বিমান । তার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিমান বন্দর সূত্রে জানা গেছে । এই দুই শহরের মধ্যে উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার পরে, পরিস্থিতি বুঝে দিল্লি ও হায়দ্রাবাদের মধ্যে বিমান চালানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।


0 coment rios: