আশঙ্কাজনক অবস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। শনিবার গভীর রাতে ফের প্রবল শ্বাসকষ্ট অনুভব করায় তাকে ভর্তি করা হল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে । কঠোর নিরাপত্তার মধ্যে এইমসের কার্ডিও নিউরো টাওয়ারে রাখা হয়েছে তাঁকে। হাসপাতালের সূত্রে জানা গেছে প্রবল শ্বাস কষ্টের সমস্যা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
গত ২ আগস্ট অমিত শাহর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তার পর তাঁকে গুরুগ্রামের মেদান্তা মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পরে ১৪ অগস্ট তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু বাড়ি ফেরার ক’দিন বাদেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হয়। ১৭ আগস্ট রাতে প্রাক্তন বিজেপি সভাপতিকে ফের ভর্তি করা হয় নয়াদিল্লির এইমস হাসপাতালে। সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সেই কারণেই প্রথমে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান করা হয় শাহের। সেই রিপোর্টে বুকে সংক্রমণ ধরা পড়ায় তড়িঘড়ি এইমসে ভর্তি করা হয়। কোভিড পরবর্তী চিকিৎসা শুরু করা ছিল তাঁর। সেখানে বেশ কয়েক দিন চিকিৎসার পরে সুস্থ হয়ে গত ৩১ অগস্ট বাড়ি ফেরেন তিনি। তারপর গত কাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে ফের এইমসে ভর্তি করতে হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরা্ট্রমন্ত্রী অমিত শাহের অসুস্থতার খবর পেয়ে চরম উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত ভোর তিনি খোঁজ খবর নেন অমিত শাহের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে। আগামী কাল 14 সেপ্টেম্বর থেকে সংসদের বর্ষা কালীন অধিবেশন শুরু হবে । তার আগে অমিত শাহের অসুস্থতা হওয়ায় সংসদ অধিবেশন কি ভাবে একা সামলাবেন তা নিয়ে যথেষ্ট চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

0 coment rios: