দক্ষিন 24 পরগনার জয়নগর থানার দক্ষিণ বারাসাতের বিশালক্ষ্মী তলায় পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ না পেয়ে কিশোরকে খুন, ২৪ ঘন্টা পর উদ্ধার হল নিখোঁজ ছাত্র তুষার চক্রবর্তীর মৃতদেহ।অন্যান্য দিনের মতো শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলতে বেরিয়েছিল তুষার চক্রবর্তী, তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। সারারাত পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে অবশেষে জয়নগর থানায় অভিযোগ জানায়।নিখোঁজ তুষার চক্রবর্তী দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র, বাবা ভাস্কর চক্রবর্তী পাড়ার মধ্যেই একটি দোকান চালান, শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়ানিচ গ্রামের বিশালক্ষী তলায় বাড়ি তাদের।শনিবার দিনের আলো ফোটার সাথে সাথে পাড়ার সবাই খুঁজতে শুরু করে দেয় তাদের পাড়ার ছোট্ট গদাই অর্থাৎ তুষারকে। এরই মধ্যে শনিবার ঠিক 7:31 তুষারের বাবার ফোনে একটি ম্যাসেজ আসে সেখানে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে এক ঘণ্টার মধ্যে সেই টাকা ডায়মন্ড হারবারে পৌঁছে দেওয়ার কথা বলা হয়। তুষারের পরিবার সমস্ত ঘটনার কথা জয়নগর থানা কে জানায়। এরপর পুলিশ ওই মেসেজের সূত্র ধরে নিখোঁজ তুষারের পাড়া র ই এক যুবক মনিরুল শেখ ওরফে ভোলা কে আটক করে এবং দিনভর দফায় দফায় জেরা করার পর জানতে পারে মনিরুল তুষারকে খুন করে বাড়ির সামনেই একটি বাগানে ফেলে রেখে দিয়েছে। সে আরও জানায় তার টাকার খুব প্রয়োজন তাই তুষারকে মেরে তার বাবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে সে পালাবে।মনিরুলের কথার উপর ভিত্তি করে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে নিখোঁজ তুষার চক্রবর্তীর নিথর মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনার কথা জানাজানি হতে ই এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে। পাড়ার কেউই মেনে নিতে পারছে না তুষার আর নেই । তাই উত্তেজিত মানুষ একত্রিত হয়ে ঝাঁপিয়ে পরে মনিরুলের বাড়ির উপরে। তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা। অভিযুক্ত মনিরুলের উপযুক্ত শাস্তির দাবি করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় প্রচুর পুলিশ।




0 coment rios: