কেবলমাত্র বিবাহ বিচ্ছেদের জন্য স্বামী রজত দে কে মোবাইল চার্জারের তার জড়িয়ে খুন করা অনিন্দিতা পাল দে ডুকরে কেঁদে উঠলেন বারাসাত আদালতের ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টের চার দেওয়ালের মধ্যে। রজত দে হত্যা কাণ্ডে গ্রেপ্তার হওয়ার বাইশ মাস পরে বারাসাত আদালতে রায় দানে দোষী সাব্যস্ত হওয়ার পর মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে উচ্চ স্বরে আর্তনাদ ও বিলাপ করতে শুরু করেন রজত দের স্ত্রী এবং খুনে অভিযুক্ত ও জামিনে এতদিন মুক্ত থাকা অনিন্দিতা পাল দে। বাইশ মাসের আইনি যুদ্ধে যিনি ছিলেন ভাবলেশহীন, তিনি বিচারকের রায় ঘোষণা হতেই কান্নায় ভেঙ্গে পড়ে জানালেন তিনি নিরপরাধ। এর পরেই নিজের বাবাকে জড়িয়ে বলতে লাগলেন -তাঁর প্ৰিয় গুড্ডু অৰ্থাৎ তাঁর শিশু পুত্রকে এবার কি করে বাঁচানো যাবে? এরপরে যখন তাঁকে থার্ড কোর্ট থেকে পুলিশ জোর করে বাইরে আনল তখন আইনজীবী দের সমস্বরে আওয়াজ উঠল, অনিন্দিতার ফাঁসি চাই। আর বাইশ মাসের যুদ্ধ শেষে হাসলেন রজত দে-র বাবা সমীর কুমার দে ও সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জী। সমীর কুমার দে - ও ফাঁসি চান পুত্রবধূ অনিন্দিতার। কান্না হাসির পালার আগে বারাসাত আদালতের থার্ড কোর্টে বিচারক সুজিত কুমার ঝা তাঁর রায়ে জানান, আইনজীবী স্বামী রজত দেকে খুন করার অভিযোগে তথ্য প্রমানের ভিত্তিতে ভারতীয় দন্ড বিধির ৩০২(খুন) ও ২০১(তথ্য প্রমান লোপাট) ধারায় আদালত দোষী সাব্যস্ত ঘোষণা করছে অনিন্দিতা পাল দে। আগামী বুধবার, ১৬ সেপ্টেম্বর দোষী সাব্যস্ত হওয়া অনিন্দিতার সাজা ঘোষণা হবে। উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বর মাসের ২৫ তারিখ নিউ টাউনে নিজের ফ্ল্যাটে খুন হন হাইকোর্টের আইনজীবী রজত দে।সে সময় তাঁর ফ্ল্যাটে তাঁর দেড় বছরের শিশু পুত্র কে নিয়ে উপস্থিত ছিলেন রজত পত্নী অনিন্দিতা।এর পরে ডিসেম্বরের এক তারিখ গ্রেপ্তার হন অনিন্দিতা। চলে দীর্ঘ শুনানি পর্ব। একত্রিশ জন সাক্ষী ছিলেন এই শুনানিতে। অবশেষে সোমবার অনিন্দিতা কে স্বামী খুনে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালত।
Monday, 14 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.



0 coment rios: