Monday, 14 September 2020

ব্যারাকপুর মহকুমায় চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন

 

বারাকপুর মহকুমায় চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হল সোমবার। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এখনো আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। জেলার পাঁচ মহকুমার মধ্যে শীর্ষে ব্যারাকপুর। তাই এই মহকুমায় কোভিড চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হলো আজ। এদিন খড়দহ বলরাম সেবা মন্দির সেস্ট জেনারেল হাসপাতাল কে পূর্ণ্য কোভিড হাসপাতালে রূপান্তরিত হলো।
সোমবার হাসপাতালের উদ্বোধন করেন জেলা শাষক চৈতালি চক্রবর্ত্তী। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাষক আব্দুল কালাম আজাদ ইসলাম। পুলিশ কমিশনার মনোজ ভার্মা ডি সি সেন্ট্রাল আমনদ্বীপ খড়দহ পৌরসভার পৌর প্রশাসক কাজল সিনহা সহ বিশিষ্ট চিকিৎসকরা। আশি বেডের এই সম্পূর্ণ কোভিড হাসপাতাল চালু হওয়ায় খুশী চিকিৎসক থেকে সাধারণ মানুষ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: