খুঁটি পূজার মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু করলো সল্টলেক এফ ডি ব্লক.
কয়েকদিন পরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব. প্রতিবছরই বিভিন্ন ক্লাব সংগঠন পুজোর প্রস্তুতি শুরু করে খুঁটি পূজার মাধ্যমে. এবছর চিত্র টা একটু অন্যরকম. করণা আবহে রাজ্য দেশ তথা সমগ্র বিশ্ব জেরবার. পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি. কিন্তু কিছুদিনের মধ্যেই আসছে দুর্গোৎসব. এই দুর্গোৎসবকে ঘিরে বাঙালির মনে উৎসাহের শেষ থাকেনা. কিন্তু এবছর কতটা সম্ভব হবে তা কারোর জানা নেই. আজ সল্টলেকের এফডি ব্লক প্রতিবছরের মতো এবছরও খুঁটি পুজোর মাধ্যমে কয়েকজন মাত্র সদস্যের উপস্থিতিতে দুর্গাপূজার সূচনা করলেন. বাকি সদস্যদের জুম অ্যাপ এর মাধ্যমে খুঁটি পূজোর সমগ্র অনুষ্ঠান তুলে ধরলেন.
পুজো কমিটির সভাপতি বাণীব্রত ব্যানার্জি জানালেন, করোনার এই পরিস্থিতিতে পুজো কিভাবে হবে এখনো আমরা তা ঠিক জানি না. পরিস্থিতি যেভাবে এগোবে সেইভাবেই আমরা এগোবো. কিছু আমরা চিন্তাভাবনা করে রেখেছি, যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমরা প্রতি বছরের মতন পুজো করবো, আর খারাপ থাকলে পুজো সাধারন ভাবেই হবে, তার মধ্যেও কিছু হয়তো থাকবে সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে.এই ভাবেই আপাতত এগিয়ে চলা. আজকের খুঁটিপুজোয় কয়েকজন মাত্র লোকের উপস্থিতিতে এবং বাকিদের জুম অ্যাপ এর মাধ্যমে পুজোর সমগ্র অনুষ্ঠান দেখানো হয়. এইভাবে আমরা চেষ্টা করব এবছর পুজো কিভাবে করা যায়, না ভার্চুয়াল অ্যাপের মাধ্যমে করতে হয়, সেটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে.


0 coment rios: