নিউ টাউনের হাজরা কালী তলায় চা চক্রে যোগ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ. উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও অন্যান্য নেতৃবৃন্দ. মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লকডাউন এর বারবার সিদ্ধান্ত পরিবর্তনের সমালোচনায় মুখর হলেন দিলীপ ঘোষ.
দিলীপ ঘোষ বললেন, রাজ্যের লোক ডাউন চারবার পরিবর্তন করার পরেও সারাদেশে রাম মন্দির পুনর্নির্মাণের উৎসবের দিনটিতেই লকডাউন করতে হলো. বোঝা যাচ্ছে এরাজ্যের মুখ্যমন্ত্রীর মনে কি আছে. রাম মন্দিরের নির্মাণের দিনটিতে রাজ্য সরকারের উচিত ছিল সহযোগিতা করা. ইচ্ছাকৃতভাবে 5 তারিখ লন্ডন ঘোষণা কড়া হয় যাতে মানুষজন বাড়ি থেকে বের হতে না পারে, কেউ উৎসবে অংশগ্রহণ করতে না পারে. এটা খুবই অনৈতিক. এ ধরনের রাজনীতি হাওয়া উচিত নয়. এ ধরনের প্রশাসন হওয়া উচিত নয়. তাই আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে আবেদন করছি, মানুষের মনে আঘাত না দিয়ে, মানুষের আবেগকে আটকে না রেখে, তাদের উৎসব পালন করতে দিন.আপনারা মুখে বলবেন ধর্ম যার যার উৎসব সবার. আর উৎসব করার সময় বিশেষ সম্প্রদায় কে সুযোগ দেবেন,আর বিশেষ সম্প্রদায় কে সুযোগ দেবেন না, এটা কোন যোগ্য শাসক এর নীতি হতে পারে না


0 coment rios: