২০শে জুলাইয়ের সরকারের বক্তব্যকে মান্যতা দিতে হবে বেসরকারি স্কুলগুলোকে এই দাবি নিয়ে শুক্রবার সকালে হাজরা মোড়ে জমায়েত হন ইউনাইটেড গার্ডিয়ান এসোসিয়েশনের প্রায় শদুয়েকের বেশী অভিভাবক।তাদের গন্ত্যব্যর উদ্দেশ্য মূখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া।কোভিড পরিস্হিতিতে অনেক অভিভাবক তাদের রোজগার হারালেও বেসরকারি বেশীরভাগ স্কুল ই স্কুল না চললেও নানাবিধ ফির নামে অভিভাবকদের উপর আর্থিক বোঝা চাপানোর মানসিকতায় মূখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি তাদের।
অভিভাবকদের দাবি মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকাটি কনটেইনমেন্ট জোন হওয়ায় ভবানীপুর থানার পুলিশ তাদের সাথে যোগাযোগ করেন ও তাদের ডেপুটেশন নবান্নে মূখ্যমন্ত্রীর দফতরে পৌছে দেওয়ার আশ্বাস দিলে অভিভাকদের ৫ সদস্যের প্রতিনিধি দল ভবানীপুর থানায় যায় ও ডেপুটেশন জমা দেয়।তার আগে তারা ভবানীপুর থানার বাইরে প্রতিবাদ সভা করেন।



0 coment rios: