Friday, 14 August 2020

ফের বিনা চিকিৎসায় মৃত্যুর যুবকের

 

বিনা চিকিৎসায় আবারও ২২ বছরের যুবকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বারাকপুর মহাকুমার নোয়াপাড়া বিধানসভার মোহনপুর  পঞ্চায়েতের বড় কান্ঠালিয়া অঞ্চলে । সেখানকার বাসিন্দা  দীপঙ্কর সিংহ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলো, হটাৎ শ্বাস নিতে খুব সমস্যা হওয়ার পর, বারাকপুর সহ আশেপাশের সরকারি ও বে-সরকারি হাসপাতালে ভর্তির জন্য হন্যে হয়ে ঘুরেও ভর্তি করা তো দুরস্ত বিনা চিকিৎসায় পরে পরে মৃত্যু হয় তার।

স্বাস্থ্য ব্যাবস্থার এই গাফিলতির ফলে আবারও মায়ের একটি কোল শুন্য হলো । পরিবারের অভিযোগ ব্যারাকপুর থেকে কলকাতা শহরতলীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে দরজায় ঘুরে ঘুরে ভর্তি করানো যায়নি দীপঙ্কর সিংহ কে। সব জায়গায় বেড নেই বলে ফিরিয়ে দেয়া হয়। ঘন্টার পর ঘন্টা রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে বিনা চিকিৎসায় প্রাণ যায় দীপঙ্করের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে হসপিটাল গুলি মানছে না দীপঙ্করের মৃত্যু দিয়ে তা আরেকবার প্রমাণিত হলো।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: