Sunday, 30 August 2020

রাজ্য ও আন্তঃরাজ্য চুরির ঘটনায় ধৃত তিন

 

বিহারের পাটনা সিটি এলাকায় ২০ লাখ টাকা চুরির ঘটনা ও তার আগে ৩ কিলো সোনা সহ ধরা পড়া আস্বামী থানার লকআপ কেটে পালনো দুষ্কৃতী ধরা পড়লো নিউটাউন ইকোপার্ক এলাকায়।বিধান নগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার যৌথ চেষ্টায় এদের হাতিয়ারা এলাকা থেকে ধরা হয়।এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতো ও প্লাস্টিক জুতো বিক্রি করার জন্য এলাকায় ঘুরে রেকি করতো যে বাড়ি ফাঁকা পেত সেখানে রাতের বেলায় চুরি করতো।ধৃতরা হলো বিকাশ কুমার (পাটনা) ছোট্টু মাহাতো (পাটনা) ছোট্টু দাস (হাতিয়ারা)।
পুলিশ সূত্রে খবর ,গত মাসে ইকোপার্ক থানা এলাকার নোয়া পাড়ার একটি ফ্ল্যাটে চুরি হয়।সেই ঘটনায় ইকোপার্ক থানার পুলিশ তদন্তে নামে সঙ্গে তদন্তে নামে বিধান নগর কমিশনারেট এর গোয়েন্দা শাখার পুলিশ।সেই ফ্ল্যাটের একটি সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিন্তিত করা হয়।এর পর গতকাল রাতে তাদের ধরা হয়।জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে।এর পাশাপাশি আরো চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ তারা জানতে পারে তারা জানতে পারে গত ১৪ ই আগস্ট ২০২০ তারিখে ২০ লাখ টাকার সোনা চুরি করে পাটনা সিটি এলাকার একটি ফ্ল্যাট থেকে সেই ঘটনায় এরা ধরা পড়েনি।তার আগে পাটনা এলাকায় ৩ কিলো সোনা সহ ধরা পড়ে।কিন্তু তারা থানার লকআপ থেকে পালিয়ে যায়।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: