Sunday, 30 August 2020

নিউটাউনে রাস্তার কাজের বরাদ্দ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ, ঘটনাস্থলে পুলিশ

 

নিউটাউন রাম মন্দির মোড়ের রাস্তার আইল্যান্ড ও ফুটপাথের কাজের বরাত নিয়ে তৃনমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ।সামাল দিল ইকোপার্ক থানার পুলিশ।পুলিশ গেলে দু পক্ষের কেউ কাজের বরাতের কাগজ দেখাতে না পারায় কাজ বন্ধ করে দেওয়া হয় দু দিনের জন্য।
ঘটনার সূত্রপাত আজ সকালে রাজারহাট নিউটাউন তৃণমূল যুব নেতা আফতাব উদ্দিন ঘনিষ্ঠ তারা রাস্তার কাজ শুরু করে।অভিযোগ সেই সময় নিউটাউনের আর এক তৃণমূল নেতা শাহ আলম এর অনুগামীরা এসে কাজে বাধা দেয়।তারা দাবি করে তারা কাজের বরাত পেয়েছে।সেই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়।সেই খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দুপক্ষের কাছে বৈধ কাগজ দেখাতে চাইলে দেখাতে না পারায় কাজ বন্ধ করে দেয় দু দিনের জন্য ।
প্রশ্ন উঠেছে বৈধ কাগজ না থাকায় কি ভাবে কাজ করছে এরা।আর এই ঘটনায় তৃণমূল এর গোষ্ঠীদ্বন্দ্ব  ফের প্রকাশ্যে।যদিও উভয় পক্ষ গোষ্ঠীদ্বন্দ্বের এর কথা অস্বীকার করেছে। আলম গোষ্ঠীর অভিযোগ যারা জমি হারা তাদের হিডকো বলেছে তাদের কাজ দেবে ।কিন্তু বাইরএর লোক দের দিয়ে হিডকো কাজ করাচ্ছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: