Monday, 31 August 2020

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

 

প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ দিল্লির সেনা হাসপাতালে ৮৪ বছর বয়সে মৃত্যু হয়  প্রাক্তন রাষ্টপতির। আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়় টুইট করে জানান তার বাবার মৃত্যুু সংবাদ।
9 ই আগস্ট পড়ে গিয়েে মাথায় চোট পান তিনি তারপর থেকেই ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানে তার করোনা টেস্ট হলে করোনা রিপোর্ট পজিটিভ আসে। টুইটারে সে কথা তিনি নিজেই জানিয়ে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের সতর্ক করে দেন।এরপর তার মাথায় অস্ত্রপচার হলে তারপর থেকেই তিনি কোমায় আচ্ছন্ন ছিলেন। আজ সকালে দিল্লির সেনা হাসপাতালে তরফ থেকে মেডিকেল বুলেটিন জারি করে জানানো হয় আরো অবস্থা খারাপ হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। তার আগেই তিনি গভীর কোমায় চলে গিয়েছিলেন তিনি। ছিলেন ভেন্টিলেটর সাপোর্টেও। তার ফুসফুসে ও সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।গত শনিবার দিন  হাসপাতাল থেকে মেডিকেল বুলেটিন  জারি করে বলা হয়েছিল যে তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। শরীরের রক্ত সঞ্চালন স্থিতিশীল। 
দীর্ঘ পাঁচ দশকের বেশি তার রাজনৈতিক জীবন। তার মৃত্যুর সাথে সমাপ্তি হলো একটা অধ্যায়ের।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: