মালদা জেলার কালিয়াচক -৩নম্বর ব্লকের বীরনগর চীনা বাজার গ্রামে গঙ্গা নদীর ভাঙ্গনে প্রায় ২০০ বিঘা জমি গঙ্গা গর্ভে তলিয়ে গেল। এর সঙ্গে সঙ্গে ১০০ টি বাড়িও গঙ্গাতে বিলীন হয়ে যায় ভাঙনের তোরে। চীনা বাজার গ্রামকে রক্ষা করার জন্য ২০১৬ সালে গঙ্গা নদীর পাড়ে বোল্ডার দিয়ে একটি বাঁধ নির্মাণ করা হয়ে ছিল সেই বাঁধটিও সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়।এদিন ভোর থেকে ভাঙ্গন শুরু হয়। জমি আম বাগান বসত বাড়ি চোখের সামনে গঙ্গাতে চলে যেতে দেখে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ সম্বল টুকু বাঁচানোর মরিয়া চেষ্টা করতে থাকেন অসহায় মানুষেরা। নিজেদের পাকা বাড়ি ভেঙ্গে দরজা,জানালা,ইঁট কাঠ অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে আতঙ্কিত মানুষেরা। প্রায় হাজার খানেক মানুষকে এখন খোলা আকাশের নীচে রাত কাটাতে হবে। তবে এই দিনের ভাঙ্গনে কোনো মানুষের জীবন হানি না হলেও গোয়ালে বেঁধে রাখা গরু হাঁস মুরগি গঙ্গার জলে তলিয়ে গিয়েছে। এই সমস্ত মানুষেরা এখন কোথায় যাবে কি খাবে। প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন চীনা বাজার গ্রামের অসহায় মানুষেরা।
Monday, 31 August 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.




0 coment rios: