সরকারের উদাসীনতা ও নিষ্ক্রিয়তার ফলে আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে বলে অভিযোগ করলেন প্রাদেশিক কৃষক সভার নেতা অমল হালদার। তার অভিযোগ ফড়েদের জন্য আলুর দাম আকাশ ছুঁয়েছে। আলুচাষী রা সঠিক দাম পাচ্ছে না অথচ ফড়েরা ও মিডলমান রা এক বস্তা পিছনে ৫০০/ টাকা আয় করছেন। যার ফলে আলুর দাম কে জি তে ৩৫/ টাকা বাজারে বিক্রি হচ্ছে। আলু চাষীরা পাচ্ছেন ১১০০ থেকে ১২০০ টাকা সেটা ফড়েরা বাজারে বিক্রি করছে ১৭০০/ টাকায়। এই অতিরিক্ত মজুদ্দারের জন্য সাধারণ মানুষ কে নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ উঠছে।


0 coment rios: