আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ বাগদা থানা এলাকায় ধৃত এক যুবক. ধৃতের নাম স্বপন বিশ্বাস(31). ধৃত বাগদা থানার সিন্দ্রানি এলাকার বাসিন্দা. শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাগদা বাজিতপুর ব্রিজে অভিযান চালায় পুলিশ. সেখান থেকে সন্দেহভাজন স্বপনকে আটক করে তাকে তল্লাশি চালাতে উদ্ধার হয় একটি ওয়ান শাটার বন্দুক ও এক রাউন্ড কার্তুজ. ধৃতেকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে.


0 coment rios: