রেভেলিউশন সোশ্যাল ওয়ার্কিং অরগানাইজেশন সংগঠনের পক্ষ থেকে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে বারাসাতের 5 নম্বর প্লাটফর্ম সংলগ্ন স্টেশন চত্বরে থেকে দুস্থ অসহায় খুদে শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল
সংগঠনের এক সদস্য অর্ণব রায় চৌধুরী জানান, বিগত সাত বছর ধরে এই সংগঠন স্বাধীনতা দিবস এই ভাবেই পালন করে আসছে। তাদের এই কর্মসূচির নাম পথশিশু বাচ্চাদের সাথে স্বাধীনতা পালন। তাদের মতে 74 তম স্বাধীনতা দিবসে এসেও এই পথশিশুরা অনাহারী থেকে মুক্তি পেতে চায়। অনাদর থেকে স্বাধীনতা পেতে চায়, সমাজে এরা যেভাবে বঞ্চিত, সেই বঞ্চনার থেকে এরা স্বাধীনতা চায়. তাদের এই ক্ষুধার্থ পরিস্থিতিতে কে স্বাধীনতা পাওয়ার যা ইচ্ছা তা বোঝানোর জন্যই প্রতি বছর আমরা এইভাবে স্বাধীনতা দিবস পালন করি



0 coment rios: