Saturday, 15 August 2020

স্বাধীনতা দিবস উপলক্ষে বারাসাত তুঁতে পাড়ায় আয়োজিত হল রক্তদান শিবির

 

 74 তম স্বাধীনতা দিবস উপলক্ষে করোনা মহামারী পরিস্থিতিতে রাজ্যে রক্তের আকাল মেটাতে সেন পুকুর অ্যাসোসিয়েশন ও বারাসাত পরিপূরক সংগঠনের যৌথ উদ্যোগে আজ সকালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতিতে সামাজিক বিধি-নিষেধকে গুরুত্ব দিয়ে দূরত্ব বজায় রেখে 50 জনের বেশি  রক্তদাতা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা মধ্যমগ্রাম পৌরসভার মূখ্য পৌর প্রশাসক রথীন ঘোষ এবং বারাসাতের পৌর প্রশাসক মন্ডলী বোর্ডের প্রশাসক সদস্য অশনি মুখার্জি। রক্তদান শিবির এর পাশাপাশি আজ এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্র দের সম্বর্ধনা প্রদান করা হয়। বিধায়ক রথীন ঘোষ সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে রাজ্যজুড়ে যে রক্তের সংকট পরিস্থিতি তৈরি হয়েছে, স্বাধীনতা দিবসে সংগঠনের এই প্রয়াস খুবই প্রশংসনীয়।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: