15 ই আগস্ট উপলক্ষে কোনরকম নাশকতা এড়াতে হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে শুক্রবার সন্ধের পর থেকেই হাবড়া শহরের বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি ।
শনিবার স্বাধীনতা দিবস তাই জেলা পুলিশের নির্দেশে হাবড়া থানার ট্রাফিক ওসি দেবব্রত মন্ডলের নেতৃত্বে হাবড়া থানার পুলিশ এবং হাবড়া ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে হাবড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চলছে তল্লাশি।এমনকি গাড়ির ডিকি খুলে গাড়ির ভেতরে থাকা সমস্ত কিছু তল্লাশি করা চলছে।শুক্রবার রাতভর চলবে এই তল্লাসি অভিযান এমনটাই জানান হাবড়ার ট্রাফিক ওসি দেবব্রত মন্ডল।




0 coment rios: