বারাসাত চাপাডালি মোড় সংলগ্ন এলাকায় মধ্যরাতে 15 ই আগস্টের জাতীয় পতাকা উত্তোলন করল বারাসাতের পৌর প্রশাসক সুনীল মুখার্জী।উত্তর 24 পরগনা বারাসাতের চাপাডালি মোর সংলগ্ন এলাকায় ঠিক বারোটা বাজতেই জাতীয় পতাকা উত্তোলন করে 74 তম স্বাধীনতা দিবস পালন করলো বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জি। করোনা আবহের মধ্যেও প্রতি বছরের ন্যায় এ বছরও একইভাবে সামাজিক দূরত্ব বিধি নিষেধ মেনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন জেলার তৃণমূল নেতৃত্ব।
পৌর প্রশাসক সুনীল মুখার্জি বললেন, বিশ্বে যেভাবে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে তবু আজকের এই দিনটি আমাদের কাছে আনন্দের দিন। প্রতি বছর ধরে মধ্যরাতে স্বাধীনতা দিবস 15 ই আগস্ট এই ভাবেই আমরা পালন করি। 74 তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম। কিন্তু প্রতিবছর এখানে যেমন একটা বড় অনুষ্ঠান হয়, মানুষের ঢল নামে। কিন্তু করোনার এই পরিস্থিতিতে যেখানে মানুষের মনে কোন আনন্দ নেই, সেজন্য এবছর মানবিকতার দিক দিয়ে আমরা কোন অনুষ্ঠান করি নি। এই সময় আনন্দ করার দিন নয়, অনেক মানুষ আমাদের মধ্যে থেকে চলে গেছে। তাই আজকে সাধারণভাবেই এ বছর আমরা স্বাধীনতা দিবস পালন করলাম।



0 coment rios: