Monday, 17 August 2020

শ্রাবণের শেষ সোমবারেও ভক্তহীন সালকিয়া নতুন মন্দির

 

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার । আজকের দিনটিকে বিশেষ দিন হিসাবে শিবপুজো করেন বহু পুণ্যার্থী । তবে এ বছরে করোনা সংক্রমনের কারণে ছবিটা একেবারে বদলে গিয়েছে । বেশিরভাগ মন্দির বন্ধ বর্তমান পরিস্থিতির কারণে । এমনকি বন্ধ রয়েছে তারকেশ্বর মন্দির । তবে এদিন খোলা ছিল উত্তর হাওড়ার নতুন মন্দির । সমস্ত বিধি মেনেই সকাল থেকে ভক্তদের জন্য মন্দির প্রাঙ্গণ খোলা হলেও দেখা গেলনা সেই চেনা ছবি । অন্যান্য বছর যেখানে হাজারো ভক্ত ভিড় করেন আজকের বিশেষ দিনে, সেখানে আজকে মন্দির চত্বরে দেখা গেল হাতেগোনা কয়েকজন স্থানীয় মানুষ । সব মিলিয়ে করোনা পরিস্থিতি আরো এক উৎসবের রং করলো সাদা ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: