INC (Indian Nursing Council) অ্যাপ্রভাল দেওয়ার শর্তেও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিট্রেশন দিচ্ছে না এমনই অভিযোগ ভিনরাজ্য থেকে আসা নার্সিং স্টাফেদের। উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীর দফতরে দফতরে ঘোরার পরও অসহযোগিতার অভিযোগ। এমনকি নবান্নে মুখ্যমন্ত্রী দপ্তরের জানানো হয়েছিল।
অভিযোগ,পশ্চিমবঙ্গের বাসিন্দা নার্সিং স্টাফ তারা ভিনরাজ্য থেকে নার্সিং পড়ে এরাজ্যে ফিরেছে কিন্তু এ রাজ্যের নার্সিং কাউন্সিল তাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে না। তাদের কাছে INC( ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল) এর অ্যাপ্রভাল থাকার সত্বেও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছেনা। এর আগে বহু নার্সিং করে আসা ভিন রাজ্যের বাসিন্দা যারা অবাঙ্গালী। বাংলা ভাষা বলতে বা লিখতে পারে না এমন ছাত্র-ছাত্রীদের এ রাজ্যের নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন দিয়েছে। এবং তারা বিভিন্ন জায়গায় চাকরিও করছে। অথচ এ রাজ্যের বাসিন্দা বহু ছাত্র-ছাত্রী তাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে না এমনই অভিযোগ। ৩ বছর ধরে তারা বিভিন্ন দপ্তরে ঘুরছে। উচ্চপদস্থ আধিকারী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীর দপ্তরে দপ্তরে ঘুরেও অসহযোগিতার অভিযোগ। এমনকি তারা নবান্নে মুখ্যমন্ত্রী দপ্তরেও দেখা করেছিলেন, তাদের অভিযোগ জানিয়েছিলেন এরপরেও কোন সাহায্য পায়নি বলে দাবি। আগে একাধিকবার স্বাস্থ ভবনে এসেছিল নার্সিং স্টাফ তারা। কিন্তু বারবার তাদেরকে ফিরিয়ে দেয়া হয় এরপর আজ আবারও স্বাস্থ্য ভবনে আসলে একই কথা বলে তাদেরকে আবারও ফিরিয়ে দেওয়া হয়।


0 coment rios: