স্বাধীনতা দিবসের প্রাক্কালে বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গুলি তে বিএসএফ ও পুলিশ নজরদারি শুরু করেছে স্বরূপনগর সীমান্ত থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ পর্যন্ত মোট 295 কিলোমিটার সীমান্ত এরিয়ার মধ্যে স্থল পথ রয়েছে 140 কিলোমিটার ও জলপথ 155 কিলোমিটার। জল ও স্থল উভয় পথেই নজরদারি শুরু করেছে । চলছে সীমান্তরক্ষী বাহিনীর টহল।সীমান্তের জিরো পয়েন্ট রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের বিধিনিষেধ জারি করেছে সীমান্তরক্ষী বাহিনী। চলছে নাকা চেকিং বিএসএফের পক্ষ থেকে। বসিরহাটের সীমান্তবর্তী গ্রাম পানিতর, ঘোজাডাঙ্গা,তারালী, হাকিমপুর সহ বিভিন্ন সীমন্ত যাওয়া-আসার পথ নাশকতা যাতে না ঘটাতে পারে সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ।
পাশাপাশি রাজ্য পুলিশ ইছামতি ব্রিজ বনবিবি সেতু কাটাখালি ব্রিজ গুলোতে আজ শুক্রবার সকাল থেকে কড়া নজরদারি শুরু করেছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জিরো পয়েন্ট গুলোতে কোথাও বা কাঁটাতার আবার কোথাও বা কাঁটাতার নেই। এছাড়া বেশ কিছু জায়গা জলপথে ব্যবহার করছে চোরাচালানকারী থেকে শুরু করে যে জঙ্গিরা।
হিঙ্গলগঞ্জ এর রায়মঙ্গল কালিন্দী সহ বিভিন্ন নদী তে স্পিডবোটে পাহারা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। নজরদারি চালাচ্ছে নদীর ধারে বাঁধের উপরে।সন্ধ্যে নামতেই চোরাপথ গুলি ব্যবহার করে জঙ্গী সংগঠন থেকে শুরু করে চোরাচালানকারীরা ।আর সেই সব জায়গায় 15 ই আগস্ট এর আগে সীমান্তরক্ষী বাহিনীরা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছে, দিনরাত এক করে। যাতে এদেশে ঢুকে জঙ্গী সংগঠনের কোনো রকম ভাবে বিস্ফোরণ ঘটাতে পারে সেদিকে কঠোর দৃষ্টি রেখেছে সীমান্তরক্ষী বাহিনীরা।




0 coment rios: