বসিরহাট মহকুমা হাসনাবাদ ব্লকের ভেবিয়া বাজারে এলাকা দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ প্রকাশ্যে চলে আসলো। স্থানীয় তৃণমূল নেতা সৌরেন্দ্রনাথ পালের নেতৃত্বে তৃণমূল কর্মী মোজাফফর গাজীর উপর গতকাল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী দোকানে ঢুকে হামলা ভাঙচুর মারধর করে বলে অভিযোগ । এমনকি রাতের অন্ধকারে বোমাবাজি হয় বলে অভিযোগ। এই সময় উভয়পক্ষের 4 জন জখম হয় বলে অভিযোগ। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রকাশ্যে বেরিয়ে পরলো। অভিযোগ পাল্টা অভিযোগ হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থলে পুলিশ টহল চলছে পাশাপাশি পুলিশ পিকেট বসানো হয়েছে।
তৃণমূল নেতা সৌরেন্দ্রনাথ পাল বলেন এখানকার কিছু দুষ্কৃতী দোকানে এসে ভাঙচুর চালায় সিসিটিভি ভেঙে দেয় পাশাপাশি মারধর করে বলে অভিযোগ। উত্তর 24 পরগনা জেলার শিক্ষা কর্মদক্ষ ফিরোজ কামাল গাজী বলেন উনি এখন নতুন করে তৃণমূল করার চেষ্টা করছেন। পঞ্চায়েত নির্বাচনে ওনাকে দেখা যায়নি উনি ভেবিয়া বাজার এলাকায় জোর করে তোলাবাজি ভয় দেখাচ্ছেন। ওখানকার সাধারণ মানুষ রুখে দিয়েছে এটা তৃণমূলে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নয়। দুই পক্ষই হাসনাবাদ থানা অভিযোগ দায়ের করেছে।



0 coment rios: