স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন ফের রেড রোডে ঢুকে পড়ল গাড়ি। আটক চালক। সকাল পৌনে সাতটা নাগাদ দুর্ঘটনা ঘটে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন খিদিরপুর রোডের উত্তরমুখী লেন দিয়ে আসা একটি গাড়ি জওহরলাল নেহরু আইল্যান্ডের কাছে রাস্তার গার্ড রেলে ধাক্কা মারে। দ্রুত গাড়ি চালককে আটক করে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়। এর আগে ২০১৬-র ১৩ জানুয়ারি, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের।


0 coment rios: