Tuesday, 11 August 2020

জন্মাষ্টমীতে স্কুল খোলা , তালা লাগালো বিজেপি নেতারা

 জন্মাষ্টমীর দিনে স্কুলে কেন খোলা ! প্রতিবাদে বিজেপির তরফে স্কুলে শিক্ষকদের তালাবন্দি করল বিজেপি নেতারা । ঘটনাটি ঘটেছে অশোকনগর হরিপুর সাংস্কৃতি সংঘ শিক্ষা নিকেতন হাই স্কুলে। স্কুলের জনা চারেক শিক্ষক মঙ্গলবার বিদ্যালয়ে অফিশিয়াল কিছু কাজ করছিল সেই সময় বিজেপির শিক্ষা সেল এবং অশোকনগর বিধানসভার কনভেনার স্বপন দের নেতৃত্বে স্কুলে গিয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলে এবং কেনো খোলা রেখেছে জানতে চায়। এবং স্কুল বন্ধ করার কথা বলে । তখন প্রধান শিক্ষক জানিয়ে দেয় কিছু অফিসিয়াল কাজকর্ম আছে তাই স্কুল এখনই বন্ধ করা যাবে না ।

এরপর স্কুলের গেটে তালাবন্ধ করে দেয় বিজেপি নেতারা।পরবর্তীতে পুলিশের দারস্থ হয় প্রধান শিক্ষক প্রবীর কুমার সাহা। পুলিশ গিয়ে তালা খুলে  শিক্ষক কে উদ্ধার করে।


 ঘটনায় মঙ্গলবার বিকেলে অশোকনগর এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি থেকে  শ্যামল কুমার মল্লিক,পার্থপ্রতিম চক্রবতী ও নীলরতন মিত্র নামে তিন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয় । ঘটনায় মোট 6-7 জনের নামে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: