Sunday, 2 August 2020

রোহিঙ্গাদের এনে ভোট করানোর জন্যই আধার কার্ডের বিরোধিতা করেছিল মমতা ব্যানার্জি বললেন দিলীপ ঘোষ


রবিবার প্রাতঃভ্রমণ শেষে দিলীপ ঘোষ 5 ই আগস্ট লকডাউন এর বিরোধিতা করে বললেন ঐদিন রাজ্য সরকার মানুষের সেন্টিমেন্টে বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। সারা ভারতে ওইদিন ধুমধাম করে পালিত হবে রাম মন্দিরের ভিত পূজার শুভ সূচনা এ রাজ্যের মানুষ তা থেকে বঞ্চিত হবেন।ঐদিন সকাল 11 থেকে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে এবং সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালানো হবে বলে তিনি জানান।


শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধ এবং অন্তর্দেশীয় উড়ান বন্ধের জন্য এদিন তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন। করোনা নিয়ন্ত্রণে যে রাজ্য সরকার ব্যর্থ একথা তিনি দ্ব্যর্থহীন ভাবে বলেন।
আধার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বিরোধিতা সম্পর্কে তিনি বলেন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন যাতে আধার কার্ড না হয়। ডিজিটাল রেশন কার্ড যাতে না পাওয়া যায় সেটা চক্রান্ত কারণ তাহলেই রেশন লুট করা যাবে। আধার না দেওয়া হলে রোহিঙ্গাদের এনে ভোট করা যাবে। আর মিড ডে মিলের চাল চুরি করা যাবে। দুর্নীতি আর লুট করার সুযোগ করে দেওয়া হচ্ছে পার্টির নেতাকর্মীদের।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: