মহানন্দা ফুলহার ও টাঙ্গন জলে প্লাবিত মালদার বিস্তীর্ণ অঞ্চল। এরইমধ্যে নতুন করে টাঙ্গন নদীর জল প্রবেশ করে প্লাবিত হয়েছে পুরাতন মালদা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।নতুন করে জল মহানন্দা নদীর জল প্রবেশ করে জলমগ্ন হয়েছে ইংরেজবাজার পৌরসভার 7 টি ওয়ার্ড। অন্যদিকে ফুলহার নদী তেও চলছে ভাঙ্গনএরইমধ্যে বাসিন্দারা অভিযোগ করেছে তারা কোন সরকারি সাহায্য পায়নি এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী কাজিয়া।
উত্তর মালদার সংসদ খগেন মুর্মুর অভিযোগ বর্তমান রাজ্যের শাসকদলের উদাসীনতার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। স্থায়ী সমস্যা তারা কোনো সমাধান করতে ইচ্ছুক নয়। তিনি বলেন গোটা জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকেছে। তিনি আরো বলেন যে ভাঙ্গন ও বন্যা মোকাবিলার কাজ নিয়ে যখন কেন্দ্রীয় সরকার বৈঠকে এই সরকারের কোনো প্রতিনিধি সেখানে যায় না এই রাজ্যের সমস্যার কথা তুলে ধরে না। তাও সরকার বন্যা ও ভাঙ্গন মোকাবিলার কাজে অর্থ বরাদ্দ করে সেই অর্থ লুটপাট করে খেয়ে নেয় এখানকার শাসকদল।।
বিজেপি সংসদের কথার পাল্টা জবাবে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা দুলাল সরকার বলেন কেন্দ্র কোন উদ্যোগ নিচ্ছেন না। যা করার রাজ্য সরকারি করছে।বিজেপি সাংসদ লোক দেখানোর নাম করে ঘুরে বেড়াচ্ছেন। মাঝখান থেকে এই রাজনৈতিক কাজিয়ার মাঝখানে পড়ে চরম সমস্যায় পড়েছে বানভাসি মানুষেরা।




0 coment rios: