Wednesday, 12 August 2020

পরিচারিকা কে ধর্ষণের অভিযোগে বিজেপী নেতা গ্রেপ্তার

পরিচারিকা কে ধর্ষণের অভিযোগে বিজেপী নেতা গ্রেপ্তার।বসিরহাট মহকুমার বসিরহাট মাটিয়া থানার চাঁদ নগর গ্রামের ঘটনা। স্থানীয় বিজেপি নেতা বছর পঞ্চাশের রামপ্রসাদ সাফূই, স্ত্রী অনিতা সাঁপুই এলাকার বিজেপি নেত্রী হিসেবে পরিচিত। তার বাড়িতে কাজ করত বছর পঞ্চাশের স্বামী পরিত্যাক্তা মহিলা। দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে ,সেই সুযোগে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দেন রামপ্রসাদ। রাজি না হওয়ায় প্রথমে যৌন নির্যাতন, তারপর স্ত্রী বাড়ী না থাকায় সেই সুযোগে গত এক সপ্তাহ ধরে বেশ কয়েকবার ধর্ষণ করে বলে অভিযোগ। বছর পঞ্চাশের ওই পরিচারিকার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে গেলে পুরো বিষয়টা জানাজানি হয়। ধর্ষণের কথা যাতে কাউকে না বলেন এই মহিলা বিজেপি নেতা তাকে  ভয় দেখায় বলে অভিযোগ। আজ বুধবার দুপুর বেলা মাটিয়া থানা নির্যাতিতা পরিচারিকা বিজেপি নেতা রামপ্রসাদ সাফূই বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন । এই অভিযোগ অস্বীকার করেছে  বিজেপি নেতা ও তার স্ত্রী  অনিতা সাফূই বলেছেন চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। মিথ্যা মামলায়। পুলিশ বিজেপি নেতা রামপ্রসাদ কে গ্রেপ্তার করেছে ।আগামীকাল বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে ধৃতকে তোলা হবে ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: