Wednesday, 12 August 2020

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বেলডাঙ্গা


 
ক্ষমতা দখলের লড়াই কে কেন্দ্র করে বেলডাঙ্গার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের হিজুলি গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে দফায় দফায় বোমা বাজিতে বুধবার দিনভর উত্তপ্ত হয়ে উঠল এলাকা। দুই বিবদমান পক্ষের সমর্থকই গুরুতর জখম হয় বলেই স্থানীয়রা জানায়। 


প্রসঙ্গত মঙ্গলবার রাত থেকেই এলাকা দখলকে কেন্দ্র করে একটু একটু করে উত্তপ্ত হতে শুরু করে বেলডাঙার এই হিজুলি গ্রাম। এলাকা সূত্রে জানা যায়, বেলডাঙ্গার হিজুলি মাঠপাড়ায় স্থানীয় তৃণমূলের গোষ্ঠী ও মাঠপাড়া গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। মূলত স্থানীয় তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম ও সম্প্রতি তৃণমূলে পুনরায় যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরের গোষ্ঠীর সমর্থকদের অন্তর্দ্বন্দ্বের ফল এটি।

 স্থানীয়রা আরো জানায়। হুমায়ুন কবিরের যোগ দেয়ার সম্ভাবনা কে ঘিরে দিন কয়েক আগে থেকেই এলাকায় চাপা উত্তেজনা দেখা দিতে শুরু করে। পরবর্তীতে হুমায়ুন কবির দলে ফিরে আসায় দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে দেখা দেয়। এর ফলে বর্তমান বিধায়ক বনাম প্রাক্তন বিধায়ক এর অনুগামীরা এলাকায় নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মঙ্গলবার রাত থেকেই পরিকল্পনা করতে শুরু করে।

 আর তারপরেই বুধবার থেকে শুরু হয় এলাকাজুড়ে ব্যাপক বোমাবাজি। বিপক্ষে বোমাবাজির ফলে গোটা গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে আপনার পদক্ষেপ গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার বহরমপুর আনিস সরকার। গোটা এলাকায় জুড়েই এখন উত্তেজনা রয়েছে যদিও এ ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি।এদিকে এই পুরো বিষয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জেলা সভাপতি আবু তাহের খান। তিনি বলেন গ্রামের পারিবারিক বিবাদের কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বাকিটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: